২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্যাসক্ষেত্র উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে'

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বৃহস্পতিবার সংসদে বলেছেন, গ্যাসক্ষেত্র উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বৃহস্পতিবার সংসদে বলেছেন, গ্যাসক্ষেত্র উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে। চাঁদপুর-৪ আসনের সাংসদ হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্বল্প মেয়াদী কর্মসূচির আওতায় ২০০৯ মেয়াদে আটটি কূপের ওয়ার্কওভার ও ফেনী গ্যাস ক্ষেত্রে দুটি উন্নয়ন ক ূপ খনন করে মোট একশ' মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মধ্য মেয়াদি কর্মসূচির আওতায় পাঁচটি উন্নয়ন ক ূপ ও চারটি অনুসন্ধান ক ূপ খনন করে ২০১১ সালের নভেম্বর নাগাদ দৈনিক দুইশ' আট মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ মেয়াদি (২০০৯-২০১৬ ) কর্মসূচির আওতায় তিতাস গ্যাস ক্ষেত্রে চারটি কূপ খনন, হরিপুর, কৈলাশটিলা ও রশিদপুর গ্যাস ক্ষেত্রে পাঁচটি কূপ খনন, ৭ নম্বর ব্লকে অনুসন্ধান কূপ খনন করে ২০১৪ সালের ডিসেম্বর নাগাদ ২৮০ মিলিয়ন ঘনফুট ও বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০০৮-এর আওতায় ২০১৬ সালের ডিসেম্বর নাগাদ দৈনিক ৩০০-৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের কার্যক্রম নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসকে/২১২৬ঘ.