২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতিদের আবাসনে ২০ তলা ভবন হচ্ছে: আইনমন্ত্রী

বিচারপতিদের বসবাসের জন্য ২০ তলা 'জাজেস কমপ্লেক্স' ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতিদের বসবাসের জন্য ২০ তলা 'জাজেস কমপ্লেক্স' ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন বলেও জানান তিনি। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সাংসদ সানজিদা খানমের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। শফিক আহমেদ বলেন, "বিচারপতিদের থাকার জন্য ২০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ভবনে ৭৮ জন বিচারপতি থাকতে পারবেন। সেখানে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।" অন্য এক সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে জেলা জজ, সহকারী জেলা জজ ও ম্যাজিস্ট্রেটদের একই ভবনে অফিস করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এর আগে সাংসদ মেহের আফরোজের লিখিত প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বর্তমানে ৮৯ জন বিচারপতি কর্মরত আছেন। এর মধ্যে আপিল বিভাগে ১১ জন ও হাইকোর্ট বিভাগে ৭৮ জন বিচারপতি রয়েছেন। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাইকোর্ট বিভাগে নিয়োগ করা ২০ জন বিচারপতির জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে। হাইকোর্ট বিভাগের চাহিদা মোতাবেক বিভিন্ন পদে ৩৮টি পদ সৃষ্টির জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিচারপতিদের জন্য আরও ৬৩ টি পদে কর্মকর্তা-কর্মচারি নিয়োগ করতে পদ সৃষ্টির জন্যে সংস্থাপন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সাংসদ সালমা ইসলামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, গত ১ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট বিভাগে মোট ৩ লাখ ৯ হাজার ৪২৮ টি মামলা বিচারাধীন ছিল। তিনি বলেন, এ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য স