ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আহবানকে ধন্যবাদ জানিয়ে জাতীয় সংসদে প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বাংলার পাশাপাশি জার্মান ও জাপানি ভাষাকেও জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে গ্রহণ করার আহবান জানান।
সংসদের চিফ হুইপ আবদুস শহীদ ধন্যবাদ প্রস্তাবটি সংসদে উপস্থাপনের পর এর ওপর সাধারণ আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স
bdnews24