ঢাকা অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জের তেঘুরিয়ায় ট্রাক-টেম্পো সংঘর্ষে মঙ্গলবার দুইজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো চার যাত্রী।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- রিফাতউল্লাহ (৩২) ও টেম্পো চালক ইসমাইল হোসেন (৩০)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জেসমিন আক্তার জানান, দুপুর একটার দিকে ইস্টার্ন বাজার থেকে যাত্রী নিয়ে কদমতলী আসার পথে টেম্পোটির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও সাহায্যকারী পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা জেসমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এএল/এসকে/২২৫৭ঘ.
bdnews24