২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে সোমবার দুপুরে প্রায় ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 06:07 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

হবিগঞ্জের/ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে সোমবার দুপুরে প্রায় ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আবদুর রউফ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। রউফ জগদীশপুর গ্রামের সোনা মিয়ার ছেলে। র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট তৌহিদুল আলম চৌধুরী জানান, জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ক্রেতা সেজে মূর্তিটি ক্রয় করার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রউফ কষ্টিপাথর পাচার চক্রের সঙ্গে জড়িত বলে র‌্যাব ধারণা করছে। মূর্তিসহ তাকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.