ঢাকা,অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ রাইফেল্্স গত সেপ্টেম্বর মাসে প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার চোরাচালান পণ্য আটক এবং ১০৩ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার বিডিআরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিডিআর ৩৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ২৮১ টাকা দামের চোরাচালান পণ্য আটক করছে। এসব পণ্য নিয়মানুযায়ী কাস্টমস্ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে ১০৩ জনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এসব ঘটনায় ২ হাজার ৪০৮টি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১০৭ঘ.
bdnews24