২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে পাঁচ জেএমবি সদস্যের ১৪ বছর কারাদণ্ড

একটি বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) পাঁচ সদস্যের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) পাঁচ সদস্যের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত। সোমবার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত দায়রা জজ এসএম আব্দুস সালাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার বাজিতপুর উপজেলার সাতুটা গ্রামের দীন ইসলাম (২৫), মো. আব্দুল হান্নান (২৪), হোসেন (২২), হারুন (২৭) এবং বগুড়ার শেরপুর উপজেলার জামুর গ্রামের শফিকুল ইসলাম (২২)। মামলার বিবরণে জানা যায়, মুক্তাগাছা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০০৭ সালের ১৫ জুলাই জেএমবি'র ময়মনসিংহের অঞ্চলিক কমান্ডার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তার হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই র‌্যাব বাজিতপুর উপজেলার সাতুটা গ্রাম থেকে অপর চারজনকে গ্রেপ্তার এবং ১৫টি গ্রেনেডের খোল ও ছয় প্যাকেট শক্তিশালী পাওয়ার জেল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে ১৮ জুলাই বাজিতপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ২০০৭ সালের ১৮ আগস্ট অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এজে/ডিডি/১৯৩৯ ঘ.