২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভূমিকম্প হলে গ্যাস-লাইনে আগুন লেগে ভয়াবহ বিপর্যয় হতে পারে'

রাজধানীতে ভূমিকম্প হলে গ্যাস-লাইনে আগুন লেগে ভয়াবহ বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। রোববার এক বিশেষজ্ঞ সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বর্তমান অবস্থায় ভূমিকম্প হলে আমাদের গ্যাস-লাইনগুলোতে আগুন লেগে যাওয়ার ঝুঁকি রয়েছে। এটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীতে ভূমিকম্প হলে গ্যাস-লাইনে আগুন লেগে ভয়াবহ বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। রোববার এক বিশেষজ্ঞ সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বর্তমান অবস্থায় ভূমিকম্প হলে আমাদের গ্যাস-লাইনগুলোতে আগুন লেগে যাওয়ার ঝুঁকি রয়েছে। এটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।" এ অবস্থায় গ্যাস-লাইন যাতে কেন্দ্রীয়ভাবে বা একটি নির্দিষ্ট মাত্রার ভূমিকম্পেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, তার ব্যবস্থা নেওয়ার বিষয়েও সভায় আলোচনা করা হয়েছে বলে জানান তিনি। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এ সভা থেকে রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে সংস্কার ও ভূমিকম্প সহনশীল মাত্রায় নিয়ে আসতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) নির্দেশ দেওয়া হয়। সভায় জানানো হয়, রিখটার স্কেলে ৭ পয়েন্ট ৫ মাত্রার ভূমিকম্পের জন্য ঢাকা মহানগরীর প্রায় ৭০ হাজার ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সরকারি পাঁচ হাজার ভবন নির্মাণের সময় ভূমিকম্পের কথা বিবেচনাতেই রাখা হয়নি। ইন্দোনেশিয়ার সুমাত্রাসহ কয়েকটি এলাকার সা