২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পার্বত্য জেলার এসপি কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি

আগামী এক মাসের মধ্যে তিন পার্বত্য জেলার পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 05:53 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

রাঙামাটি, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক মাসের মধ্যে তিন পার্বত্য জেলার পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। রোববার ডাকযোগে এ চিঠি পাঠানো হয় বলে রাঙ্গামাটির এসপি মাসুদ-উল-হক জানিয়েছেন। এসপি বলেন, চিঠিতে বলা হয়েছে সমগ্র দেশে কুশাসন চলার কারণে আগামী এক মাসের মধ্যে তিন পার্বত্য জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) এসপি কার্যালয়গুলোতে আকাশ, নৌ ও স্থলপথে বোমা আক্রমণ করে উড়িয়ে দেওয়া হবে। চিঠি কারা পাঠিয়েছে তা জানা না গেলেও কোনো ইসলামী জঙ্গি সংগঠন এ কাজ করে থাকতে পারে তিনি ধারণা করছেন। এসপি অফিসসহ থানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বান্দরবানের এসপি কামরুল আহসানও এ ধরনের একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জানান, চিঠি পাওয়ার পর এসপি কার্যালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারী। উপজেলায় অবিস্থত থানা ও ক্যাম্পগুলোতেও নিরাপত্তা আগের চেয়ে বাড়ানো হয়েছে। এ ব্যাপারে বান্দরবানের এসপি কামরুল আহসান বলেন, উড়ো চিঠি তো উড়ো চিঠিই। তবে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর এসপি অফিসে নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে। কারা চিঠি দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.