২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু'র প্রকোপ কমেছে: আইইডিসিআর

দেশে সোয়াইন ফ্লু'র প্রকোপ কমে আসায় রোগীর সংখ্যা অনেক কমে আসছে। গত সাতদিনে দেশে মাত্র ৪২ জন রোগী শনাক্ত করা হয়েছে বলে রোববার জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মাহমুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 04:52 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লু'র প্রকোপ কমে আসায় রোগীর সংখ্যা অনেক কমে আসছে। গত সাতদিনে দেশে মাত্র ৪২ জন রোগী শনাক্ত করা হয়েছে বলে রোববার জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মাহমুদুর রহমান। এই নিয়ে সারা দেশে ল্যাবরেটরি টেস্টে নিশ্চিত সোয়াইন ফ্লু (এইচ১এন১) ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪৬। মাহমুদুর রহমান বলেন, "দেশে সোয়াইন ফ্লুর প্রকোপ কমে এসেছে-এখন এটা বলা চলে। কারণ, কিছূদিন ধরেই ঢাকা ও ঢাকার বাইরে আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে। তারপরেও যে কোন পরিস্থিতির জন্যেই আমরা তৈরি রয়েছি।" তিনি বলেন, "সোয়াইন ফ্লুর টিকা ইতোমধ্যেই বিভিন্ন দেশে ব্যবহার শুরু হয়েছে। আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ এর ব্যবহার শুরু করেছে। এটিও একটি আশার খবর। কারণ, উন্নত দেশগুলোয় রোগ প্রতিষেধক চালু হলে, সেখান থেকে আক্রান্ত রোগী আসার সম্ভাবনাও কমে যাবে।" বাংলাদেশও টিকা আনার চেষ্টা করছে বলে জানান তিনি। তিনি ডেঙ্গু ও অন্যান্য মৌসুমী রোগের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, "অবহেলা না করে যে কোন রোগের ক্ষেত্রেই সতকর্তা ও রোগ নিয়ন্ত্রণের প্রতি এখন বেশি গুরুত্ব দিতে হবে। ১৮ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী ধরা পড়ে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে তিনজন মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২২৫১ ঘ.