২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক টাস্কফোর্সের সভা সোমবার

আদিবাসী শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সংক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক টাস্কফোর্সের সভা সোমবার সকালে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

খাগড়াছড়ি, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসী শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সংক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক টাস্কফোর্সের সভা সোমবার সকালে অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি সার্কিট হাউসে সকাল ১১টায় এ সভা হবে বলে টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভায় উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে কমিটির ১০ সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী শরণার্থী সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৯৮ সালের ২০ জানুয়ারি ৯ সদস্যের ট্রাস্কফোর্স গঠন করা হয়েছিল। এরপর বিভিন্ন সময় কল্পরঞ্জন চাকমা, দীপংকর তালুকদার, সমীরণ টাস্কফোর্সের চেয়ারম্যান হন। সর্বশেষ যতীন্দ্রলাল ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১০ সদস্যের কমিটি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৪ ঘ.