কুষ্টিয়া, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যান্ত্রিক ত্র"টির কারণে কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট শুক্রবার ভোররাতে বন্ধ হয়ে গেছে।
ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রে ২০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে।
বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক স্বপন কুমার চক্রবর্তী জানান, ৬০ মেগাওয়াট ক্ষমতার ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটটি শুক্রবার ভোররাত ৪টার দিকে বন্ধ হয়ে যায়।
ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ত্র"টি মেরামত করে ইউনিটটি আবার চালু করতে কমপক্ষে ১৫ দিন সময় লাগতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24