২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

সিরাজগঞ্জের রায়পুর স্টেশনের অদূরে শুক্রবার দুপুরে আমদানি করা পোল্ট্রি খাদ্য বোঝাই একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন আগুনে পুড়ে গেছে। বিদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 12:00 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের রায়পুর স্টেশনের অদূরে শুক্রবার দুপুরে আমদানি করা পোল্ট্রি খাদ্য বোঝাই একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন আগুনে পুড়ে গেছে। বিদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে আমদানি করা পোল্ট্রি খাদ্য বহনকারী ৩০টি বগির একটি মালবাহী ট্রেন দর্শনা বন্দর থেকে আসছিল। সিরাজগঞ্জের রায়পুর স্টেশনে থামার পর শুক্রবার দুপুর দুইটায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। তিনি বলেন, "শুধু ইঞ্জিনেই ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০০ ঘ.