২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে, এক সপ্তাহে আটক ৩১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ ওই অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ বেড়েছে। গত এক সপ্তাহে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী অন্তত ৩১ জনকে আটক করেছে। এর মধ্যে ২৬ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

বান্দরবান, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ ওই অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ বেড়েছে। গত এক সপ্তাহে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী অন্তত ৩১ জনকে আটক করেছে। এর মধ্যে ২৬ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠানো হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হওয়ার পর মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়ে গেছে বলে মনে করছেন নাইক্ষ্যছড়ির স্থানীয় জনপ্রতিনিধিরা। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিফাতুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার ঘুমধুমের তুমব্র" এলাকায় বিডিআর জওয়ানরা অভিযান চালিয়ে সৈয়দ আলম (২২), আবদুল মান্নান (৪০), ছালামত উল্লাহ (১৮), আবু আলম (২৫) ও আনোয়ারুল ইসলাম (২০) নামে পাঁচ রোহিঙ্গাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক স্বীকার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের তুমব্র" সীমান্ত ও চাকঢালা চেরারমাঠ এলাকার ৪৩ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বান্দরবানের আলীকদম উপজেলার আমতলীয়, পানবাজার পূর্ব পালং ও দক্ষিণ পালং এবং সবুর ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। পরে তাদের নাইক্ষ্যংছড়ি বিডিআর এর মাধ্যমে মিয়ানমারে পাঠানো হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর বিডিআর আরও ১২ রোহিঙ্গাকে আটকের পর ফেরত পাঠায়। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ জানান, স