ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে ৫০ বছরের উর্ধ্ব ব্যক্তিদের তথ্য নিয়ে ডাটা ব্যাংক তৈরির কাজ শুরু করেছে সরকার।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রকল্পে বিশ্বব্যাংক আর্থিক সহযোগিতা করবে। ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন্নেসা খানম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সচিব বলেন, প্রতি বিভাগে একটি করে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। '৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার বৃদ্ধাশ্রমের প্রকল্প চালু করেছিল। ফরিদপুরে একটি বৃদ্ধাশ্রম চালু করে। তবে চার দলীয় জোট সরকারের আমলে এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
এদিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো বৃহস্পতিবার বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আর্ন্তজাতিক প্রবীণ দিবস।
এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোভাযাত্রা, প্রবীণ হিতৈষী কেন্দ্রগুলোতে বিশেষ খাবার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির আয়োজন করা হয়।
এক সরকারি পরিসংখ্যানে জানা যায়, ২০০১ সালে আদমশুমারি অনুযায়ী দেশে ৬৫ উর্ধ্ব বয়স্ক ব্যক্তির সংখ্যা ৪৮ লাখ। এর মধ্যে পুরুষ ২৭ লাখ ও মহিলা ২১ লাখ। ১৯৯৯ সালে সরকার দুঃস্থ প্রবীণদের জন্য বয়স্কভাতা চালু করে মাসিক ১০০ টাকা। বর্তমান সরকার তা ৩০০ টাকায় উন্নীত করেছে।
সংশ্লিস্ট একজন উর্ধবতন কর্মকর্তা বলেন, ব্যবস্থাপনায় দুর্বলতা ও অদক্ষতার কারণে বিগত ৭ বছরে বয়স্ক ভাতার বরাদ্দকৃত টাকা থেকে ২৩৭ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে। চলতি অর্থবছরে বাজেটে প্রবীণদের জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০ লাখ থেকে বাড়িয়ে ২২ লাখ ৫০ হাজার প্রবীণকে এই ভাতা দেওয়া হচ্ছে।
মহিলাদের ক্ষেত্রে বয়স ৬৫ বছর কমিয়ে ৬২ বছর নির্ধারণ করা হয়েছে।
বয়সী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক ডা: আফসানা করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''দেশের বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য আরও বেশি করে বৃদ্ধাশ্রম ও তাদের বিনোদনের ব্যবস্থা সরকারের নেওয়া উচিৎ। বিশেষ করে প্রবীণরা যখন হাসপাতালে অথবা ক্লিনিকে যান, তাদের জন্য বিশেষ যত
bdnews24