২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএর অনুমোদন ছাড়াই স্কুলভবন ভেঙে মার্কেট: বিশিষ্টজনদের প্রতিবাদ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন ছাড়াই নগরীর শহীদ মিনার সংলগ্ন দুটি ঐতিহ্যবাহী বালিক বিদ্যালয় ভেঙে ১৬ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করতে যাচ্ছে সিটি করপোরেশন। এর মধ্যে দরপত্র ছাড়াই একটি নির্মাণ প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন ছাড়াই নগরীর শহীদ মিনার সংলগ্ন দুটি ঐতিহ্যবাহী বালিক বিদ্যালয় ভেঙে ১৬ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করতে যাচ্ছে সিটি করপোরেশন। এর মধ্যে দরপত্র ছাড়াই একটি নির্মাণ প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। সিটি কপোরেশনের এ পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল। তারা এ পরিকল্পনা অবিলম্বে বাতিলের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। বীরকন্যা প্রীতিলতার স্মৃতিধন্য অপর্ণাচরণ ও কৃষ্ণকুমারী স্কুলের ভবন ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের ৮০ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার সংবাদপত্র অফিসে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এর সঙ্গে ব্যবসায়িক চিন্তা যুক্ত করা শিক্ষার মৌল চেতনার পরিপন্থী। ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের চরিত্র ভিন্ন। একইসঙ্গে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান কখনোই চলতে পারে না। অবিলম্বে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা বাদ দেওয়ার জন্য তরা সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে উ্েলখযোগ্যরা হলেন- ভৌত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খান তৌহিদ ওসমান, এফএম ইমাম আলী, গোলাম মুস্তাফা, আবুল মনসুর। গত ডিসেম্বরে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত অপর্ণাচরণ ও কৃঞ্চকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরনো দুটি ভবন ভেঙে বাণিজ্িযক ভবন নির্মাণের উদ্যোগ নেয়। শ্রেণী কক্ষের পাশাপাশি অত্যাধুনিক মার্কেট করার জন্য সিটি করপোরেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে একটি নকশাও জমা দেয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নকশার অনুমোদন না দিলেও সিটি করপোরেশন দরপত্র আহ্বান ছাড়াই ইতোমধ্যে ভবন নিমার্ণের জন্য এম আমিন অ্যান্ড সন্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছে। সিডিএ কর্মকর্তাদের মতে, শহীদ মিনার সংলগ্ন ব্যস্ততম আমতলা মোড়ে কখনোই বহুতল বাণিজ্িযক ভবন হতে পারে না। এ কারণেই সিডিএ সিটি করপোরেশন প্রস্তাবিত নকশা অনুমোদন দেয়নি। সিডিএ'র উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগর পরিকল্পনার কোন দৃষ্টিকোণ থেকেই আমতলা এলাকায় বহুতল ভবন হতে পারে না। এছাড়া ওই এলাকায় দুটি বালিকা বিদ্যালয় রয়েছে।" পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর আমতল এলাকায় দুটি স্কুল ভবন ভেঙে একটি ১৬ তলা ভবনের নকশা অনুমোদনের জন্য সিডিএ বরাবরে পাঠায়। কিন্তু ছয়টি ত্র"টি দেখিয়ে ৩০ ডিসেম্বর ওই নকশা ফেরত পাঠানো হয়। তিনি জানান, নকশায় ভবনের নিচতলায় গাড়ি রাখার স্থান, ২য় তলায় মার্কেট, তৃতীয় তলায় শিক্ষার্থীদের জন্য এসেম্বলি হল এবং ষষ্ঠ তলা পর্যন্ত বিদ্যালয় দুটির শ্রেণী কক্ষের জন্য বরাদ্দ রাখা হয়েছে। স্কুল ভবন ভেঙ্গে বাণিজ্যিক ভবন নির্মাণ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ভবন নির্মাণের নকশার অনুমোদন চেয়ে সিডিএতে পাঠানো হয়েছ্।ে অনুমোদনের পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।" তবে সিডিএ'র আপত্তির বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লে