২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে বাওয়ালী নিহত

সুন্দরবনে গোলপাতা আহরণ করতে গিয়ে বুধবার বাঘের হাতে মারা পড়েছেন খোকন সানা (৩৫) নামের এক বাওয়ালী। খোকন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের আব্দুল বারী সানার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 05:34 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

সাতক্ষীরা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুন্দরবনে গোলপাতা আহরণ করতে গিয়ে বুধবার বাঘের হাতে মারা পড়েছেন খোকন সানা (৩৫) নামের এক বাওয়ালী। খোকন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের আব্দুল বারী সানার ছেলে। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি বন কর্মকর্তা রেজাউল করিম জানান, খোকন সানাসহ পাঁচজন বাওয়ালী বন বিভাগের অনুমতি নিয়ে নৌকাযোগে সুন্দরবনের ভিতর গোলপাতা আনতে যান। বুধবার সকালে কুকোমারি এলাকা থেকে খোকন সানাকে বাঘে ধরে নিয়ে যায়। এ সময় তার সঙ্গীদের চিৎকার শুনে আশপাশের অন্য বাওয়ালীরা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে বাঘটিকে ধাওয়া করে। পরে খোকন সানার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.