২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারা চায় না বিএনপি সংসদে থাকুক: দেলোয়ার

আওয়ামী লীগ সংসদে বিএনপির উপস্থিতি চাইছে না বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। জাতীয় সংসদে আসন পুনর্বিন্যাসের সমালোচনা করে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সংসদে বিএনপির উপস্থিতি চাইছে না বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। জাতীয় সংসদে আসন পুনর্বিন্যাসের সমালোচনা করে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। খোন্দকার দেলোয়ার বলেন, "তারা চায় না বিএনপি সংসদে থাকুক। তাই তারা জটিলতা সৃষ্টি করেছে।" নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্র"তি আওয়ামী লীগ রক্ষা করবে কিনা- এ নিয়ে সন্দেহও প্রকাশ করেন তিনি। ২৯ ডিসেম্বরের নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতা রয়েছে- এমন ইঙ্গিত করে খোন্দকার দেলোয়ার বলেন, "সেই নির্বাচনে ভূতে ভোট দিয়ে গেছে। এই ভূতদের আমরা চিনি। কিন্তু ভাসুরের নাম যেমন মুখে আনা যায়না, তেমনি তাদের নামও বলা যায় না। কিন্তু তাদের কারণেই নির্বাচনে অবিশ্বাস্য ভোট পড়েছে।" যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান বলেন, "সংসদে সমান সুযোগ না দেওয়া হলে বিএনপি রাজপথে আন্দোলনে করবে। আমরা সরকারের গঠনমূলক কাজে বাধা দিতে চাই না। কিন্তু সরকারের চাঁদাবাজি যদি চলতে থাকে, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাব। এটাই হবে আমাদের রাজনৈতিক জবাব।" তিনি অভিযোগ করেন, নির্বাচনের পরে বিএনপির ২১ জনের বেশি নেতা-কর্মী সরকারি দলের সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কৃষক দলের সভাপতি সাবেক মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম ও জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএম/এএল/জিএনএ/২১২২ ঘ.