সিরাজগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকালে অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাশ বর্জনের ঘোষণাও দিয়েছে তারা।
ছাত্রছাত্রীরা সকাল আটটার দিকে ক্যাম্পাসের মেইন গেইট তালাবদ্ধ করে। এতে করে অ্যধক্ষসহ অন্যান্য শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন।
পুলিশ আসার পর দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়।
ক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, ভর্তির সময় কলেজ ম্যাগাজিন, সাইকেল গ্যারেজ, ক্যান্টিন ও পাঠাগারের জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা নেওয়া হলেও
bdnews24