২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের মামলায় তারেকের জামিনের মেয়াদ আরো পাঁচ মাস বাড়ল

বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ গ্রহণের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের জামিনের মেয়াদ আরো পাঁচ মাস বাড়িয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ গ্রহণের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের জামিনের মেয়াদ আরো পাঁচ মাস বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে ২০০৮ সালের আগস্টে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে ছয় মাসের জামিন পান তারেক। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তারেকের পক্ষে জামিনের আবেদন করেন। তারেক জিয়া বেশ কয়েকমাস ধরে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। এদিকে, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিএনপি নেতা শাহজাহান সিরাজ ও নাদিম মোস্তফা মঙ্গলবার উচ্চ আদালতে জামিনের আবেদন করেছেন। বিচারপতি সৈয়দ মাহমুদুল হক ও বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী আবুল হাসনাত আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন মঞ্জুর জামিন আবেদনের শুনানি গ্রহণ করেন। বুধবার এসব জামিন আবেদনের ব্যাপারে রায় দেওয়ার কথা রয়েছে। এদের সবাই পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। ব্যারিস্টার রফিক-উল-হক, ব্যারিস্টার আমিরুল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এসব জামিনের আবেদন আদালতে পেশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এএল/এসকে/২৩০২ঘ.