২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখেরি চাহার শোম্বা ২৫ ফেব্র"য়ারি

বাংলাদেশের আকাশে মঙ্গলবার কোথাও সফর মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে মাসটি গণনা শুরু হবে। সেই হিসেবে আখেরী চাহার শোম্বা পালিত হবে আগামী ২৫ ফেব্র"য়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশের আকাশে মঙ্গলবার কোথাও সফর মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে মাসটি গণনা শুরু হবে। সেই হিসেবে আখেরী চাহার শোম্বা পালিত হবে আগামী ২৫ ফেব্র"য়ারি। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরবি দিনপঞ্জীর দ্বিতীয় মাস সফর মাসের শেষ বুধবার আখেরী চাহার শোম্বা পালিত হয়ে থাকে। আরবী ও ফার্সি উভয় ভাষায় 'আখেরী' শব্দের অর্থ 'সর্বশেষ'। আর 'চাহার শোম্বা' ফার্সি শব্দ যার অর্থ বুধবার। ইসলামের মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর সর্বশেষ বার অসুস্থতা থেকে আরোগ্য লাভের ঘটনা স্মরণে দিবসটি পালিত হয়ে থাকে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সকল কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিয়া। ধর্মসচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ চাঁদ দেখা কমিটির অন্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/এসকে/২১৩৬ঘ.