২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি হতে পারে

১৮ ফেব্রুয়ারি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে স্পিকারের সম্মতির জন্য সোমবার সংসদ সচিবালয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ১৯তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে ইসি কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 06:01 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ ফেব্রুয়ারি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে স্পিকারের সম্মতির জন্য সোমবার সংসদ সচিবালয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ১৯তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে ইসি কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান সোমবার বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি সংক্রান্ত নির্বাচন কমিশনের চিঠি আজ সংসদে পাঠানো হয়েছে।" বর্তমান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের মেয়াদ ২০০৭ সালের ৫ সেপ্টেম্বর শেষ হলেও তিনি দায়িত্ব পালন করে আসছেন। গত ১২ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বিদায়ী সাক্ষাৎ শেষে বলেছিলেন, ফেব্র"য়ারি মাসে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে তার কথা হয়েছে। সংবিধান অনুসারে সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন থেকে ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ১২৩ (১) ধারায় বলা হয়েছে, '' ... সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হতে ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্যপদ পূরণ করবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।'' গত রোববার নবম সংসদের প্রথম অধিবেশন বসে। ইসির কর্মকর্তারা জানান, ৮ ফেব্র"য়ারি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল, ৯ ফেব্র"য়ারি বাছাই, ১১ ফেব্র"য়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করে তফসিল ঘোষণা করা হতে পারে। সে অনুসারে ১৮ ফেব্র"য়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোটগ্রহণ করার কথা রয়েছে। তবে প্রার্থী যদি একজন হন সে ক্ষেত্রে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্র"য়ারি তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান জানান, রাষ্ট্রপতি নির্বাচনের দিন জাতীয় সংসদের সংসদ কক্ষ ব্যবহার করতে হয়। নির্ধারিত দিনে কোনো অধিবেশন থাকলে নির্বাচন কমিশন প্রস্তাবিত সময়সূচি পরিবর্তন করবে। অধিবেশন না থাকলে স্পিকারের সম্মতি পাওয়ার পর ইসির প্রাথমিক সময়সূচিই বহাল থাকবে। ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে সংসদে বসে নির্বাচন পরিচালনা করবেন। সংসদ সদস্যরা প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে ভোট দেবেন। এই নির্বাচনে ব্যালট পেপারে কোনো প্রতীক থাকে না। কেবল প্রার্থীর নাম লেখা থাকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৮ জন রাষ্ট্রপতি হয়েছেন। নবম সংসদে নির্বাচিত রাষ্ট্রপতি হবেন দেশের ১৯তম রাষ্ট্রপতি। ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের পর সাংসদদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুর রহমান বিশ্বাস, বিচারপতি সাহাবুদ্দিন আহাম্মদ, ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে ২০০২ সালে অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ দলীয় প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার মেয়াদ ছিল ২০০৭ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত। গত ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হয়। এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি করার ঘোষণা এসেছে। এদিকে, সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হওয়ার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের পরই নারী আসনের নির্বাচন হবে। সংরক্ষিত নারী আসনের সাংসদদের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে হবে