ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী বেসিস সফটওয়্যার মেলা।
সফটওয়্যার ও তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) 'বেসিস সফট এক্সপো- ২০০৯' নামের এই মেলার আয়োজন করছে।
মেলা উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসিস এর সভাপতি হাবিবুল্লাহ এন করিম।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বেসিস সভাপতি জানান, এবারের মেলায় মোট ৯৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদী আরব, হংকং, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও রাশিয়ার কয়েকটি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। মেলায় ছাত্ররা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৩৩ঘ.
bdnews24