ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---উপজেলা নির্বাচন নিয়ে বিভিন্ন স্থান থেকে পাওয়া নানা অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনের সার্বিক বিষয় পর্যালোচনা করতে নির্বাচন কমিশন রোববার ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে ।
বৈঠক সম্পর্কে অন্যতম নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, ''উপজেলা নির্বাচন নিয়ে জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ মুহূর্তে তা জানানো সম্ভব নয়।''
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সংগঠিত নানা অনিয়মের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইসি। এজন্য বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ, টিভি চ্যানেলের ফুটেজ, মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে পাওয়া প্রতিবেদন-অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। আগামীতে স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন (ঢাকা সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ) অবাধ ও সুষ্ঠু করার জন্য সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনের অনিয়মের ব্যপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে চায় ইসি।
নির্বাচনের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার বিভিন্ন এলাকা থেকে কমিশনে ভিড় করেন পরাজিত প্রার্থীরা। তাদের কাছ থেকে প্রায় অর্ধশত অভিযোগ জমা পড়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ''নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের সার্বিক বিষয় গভীরভাবে পর্যালোচনা করছে। এ কাজ শেষ হলে আগামী কয়েকদিনের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার ইসির সিদ্ধান্ত জানিয়ে দেবেন।''
ইসি কর্মকর্তারা জানান, যেসব উপজেলার নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে, সেব্যাপারে আইনগত কী ব্যবস্থা নেওয়া যায়
bdnews24