ঢাকা,জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---সরকারি দল বিএনপিকে অসম্মান না করলে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া এবং তার দলের সাংসদরা নবম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।
বিদায়ী স্পিকার মুহাম্মদ জমির উদ্দিন সরকার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, স্পিকার অথবা সরকারি দল সংবিধান এবং জাতীয় সংসদের কার্যপ্রণালীবিধি লংঘন না করলে প্রধান বিরোধী দল পার্লামেন্ট বয়কট করবেনা।
স্পিকার সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগদানের ব্যাপারে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন বলে জানান।
এ আলোচনার ভিত্তিতে বিরোধীদলীয় নেত্রী সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে রাজি হন।
বিদায়ী স্পিকার বলেন, তিনি কার্যপ্রণালীবিধি এবং ব্রিটিশ পার্লামেন্ট, ভারতীয় লোকসভা ও পশ্চিম বঙ্গের রাজ্যসভার রীতি অনুযায়ী নবম জাতীয় সংসদের আসন বিন্যাস করেছেন, যা সংসদের উদ্বোধনী অধিবেশনে বিএনপি'র যোগদানের পথ প্রশস্ত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/এসকে/২০১৩ঘ.
bdnews24