২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ ও বিদ্রোহ দমনে যৌথ ফোরাম হতে পারে: পিনাক

সন্ত্রাসবাদ ও বিদ্রোহ দমনে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে একটি ফোরাম গঠন করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন দু'দিনের বাংলাদেশ সফরে এ বিষয়ে আলোচনা হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 05:04 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সন্ত্রাসবাদ ও বিদ্রোহ দমনে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে একটি ফোরাম গঠন করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন দু'দিনের বাংলাদেশ সফরে এ বিষয়ে আলোচনা হবে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী দীপু মণির সঙ্গে প্রথম সাক্ষাতের পর ভারতীয় হাই কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, "দুই দেশের সন্ত্রাসবাদ, বিদ্রোহ, আন্তঃসীমান্ত অপরাধসহ এ ধরনের ইস্যু নিয়ে কাজ করার লক্ষ্যে একটি নতুন ফোরাম গঠনে উদ্যোগ নেওয়া হতে পারে।" এছাড়া দুই দেশের বিনিয়োগ সংরক্ষণ ও স