২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ দফা নীতি বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট

রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রণীত ২২ দফা অভিন্ন নীতিমালা বাতিলের দাবি জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের জেলা ও রাবি শাখার নেতারা। রোববার সংবাদ সম্মেলনে জেলা শাখা এবং রাবিতে বিক্ষোভ করে ছাত্রজোটের নেতৃবৃন্দ এই দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 05:48 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

রাজশাহী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রণীত ২২ দফা অভিন্ন নীতিমালা বাতিলের দাবি জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের জেলা ও রাবি শাখার নেতারা। রোববার সংবাদ সম্মেলনে জেলা শাখা এবং রাবিতে বিক্ষোভ করে ছাত্রজোটের নেতৃবৃন্দ এই দাবি জানান। নগরীর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শনিবার মেয়রের উদ্যোগে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই ২২ দফা নীতিমালা ঘোষণা করা হয়। রোববার রাজশাহী প্রেসক্লাবে বিকেলে জেলা শাখা প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে দাবি করেন, রাজশাহীর সব ছাত্র সংগঠনের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে ২২ দফা প্রণয়নের কথা বলা হলেও ছাত্র ইউনিয়ন ছাড়া আর কোন প্রগতিশীল ছাত্র সংগঠনকে ডাকা হয়নি। ২২ দফাকে ছাত্র রাজনীতির "ঐতিহ্য ও প্রয়োজনীয়তার পরিপন্থী" আখ্যা দিয়ে বলা হয় তা ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণেরই নামান্তর। সংবাদ সম্মেলনে আরো বলা হয় কতিপয় ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা এবং প্রচলিত আইনের নিরপেক্ষ প্রয়োগই যথেষ্ট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাজশাহী জেলা শাখা সভাপতি দেবাশীস রায়। এ সময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাংগাঠনিক সম্পাদক দেব দুলাল রায় দিপু, ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর সম্পাদক লিসা আর্জুমানসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। এদিকে রাবি শাখা ছাত্র ইউনিয়ন ও ফ্রন্ট ক্যাম্পাসে এক সমাবেশে এই নীতিমালাকে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের ওপর হুমকি বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান। এ বিষয়ে রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, তার পক্ষ থেকে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সবার মতামতের ভিত্তিতে ওই নীতিমালা প্রণয়ন করা হয়েছে দাবি করে তিনি বলেন, " যদি কেউ এটি না মানে তবে তারা নিজেরাই বিচ্ছিন্ন হবে।" নীতিমালায় নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার, ফেস্টুন ও প্ল