২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বিরুদ্ধে হাইকোর্টের রুল

বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ কেন বেআইনি ও বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট। আইন সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 01:30 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ কেন বেআইনি ও বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট। আইন সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও মো. আবদুল হাইয়ের বেঞ্চ নর্থ সাউথ ইউনির্ভাসিটি ফাউন্ডেশন ও আবদুল জলিলের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। গত বছর ৩০ ডিসেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৮ জারি করে। রিটের শুনানিতে ব্যারিস্টার শাখাওয়াত হোসেন বলেন, অধ্যাদেশ প্রণয়ন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব 'রুটিন কাজের' মধ্যে পরে না। তাই এই অধ্যাদেশ সংবিধান পরিপন্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৯২৫ঘ.