২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাদেশের ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হতে পারে

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা ১১৭টি অধ্যাদেশের বৈধতার বিষয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে এ ব্যাপারে গঠিত বাছাই কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ মন্ত্রণালয়ে অধ্যাদেশ সংক্রান্ত পর্যালোচনা বৈঠক শেষে আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা ১১৭টি অধ্যাদেশের বৈধতার বিষয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে এ ব্যাপারে গঠিত বাছাই কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ মন্ত্রণালয়ে অধ্যাদেশ সংক্রান্ত পর্যালোচনা বৈঠক শেষে আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "অধ্যাদেশগুলোর বিষয়ে আলোচনা চলছে। এখনো তা শেষ হয়নি। আগামী রোববার বিকেলে কমিটি আবারও বৈঠক করবে। আশাকরি আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।" আইন মন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিকুল হক, ড. এম জহির, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ড. তওফিক নেওয়াজ, আজমালুল হক কিউ সি ও সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস। মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা ১১৭ টি অধ্যাদেশের বৈধতার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি এ নিয়ে দ্বিতীয় বার বৈঠকে বসলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/২৩৪৭ঘ.