২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি পুনর্গঠন আপাতত বন্ধ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি আপাতত নতুন করে গঠন করা যাবে না। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে। আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) পরিচালনা কমিটি, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠন ও অনুমোদন স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট বোর্ড ও বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি আপাতত নতুন করে গঠন করা যাবে না। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে। আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) পরিচালনা কমিটি, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠন ও অনুমোদন স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট বোর্ড ও বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে বলেন, "এটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কারণ কিছুদিন আগে এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি হয়েছে, এবং আমরাও নতুন।" শিক্ষামন্ত্রী বলেন, এ কারণে তারা অধ্যাদেশটি ঠিক আছে কি না তা পর্যালোচনা করে দেখতে চান। তিনি বলেন, " ঠিক থাকলে ভালো, ঠিক না থাকলে হয় তো সংশোধন হবে।" এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রকার নিয়োগ কার্যক্রমও স্থগিত রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে অতিরিক্ত শিক্ষা সচিব মোজাম্মেল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌখিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। এর কারণ অতিরিক্ত নিয়োগ হয়েছে কি না তা দেখা হবে। এতে যেন ভুল না হয় সেজন্য সাময়িকভাবে নিয়োগ স্থগিত রাখা হয়েছে।" শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার তার দপ্তরে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এ সময় তিনি বলেন, আসন্ন এসএসসি পরীক্ষায় যাতে কোনভাবেই প্রশ্নপত্র ফাঁস ও নকল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কিউএইচ/এসকে/২৩৪১ঘ.