২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস-পিকআপ সংঘর্ষে চারজন নিহত

নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি এলাকায় বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 11:22 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

নরসিংদী, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি এলাকায় বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতরা হলেন- পিকআপের চালক শরীফ (২২), তার সহকারী নুরু মিয়া (৩৫), যাত্রী মস্তু মিয়া (৫২) ও আবুল কাশেম (৩৫)। চারজনই ঘটনাস্থলে মারা যান। আহতদের ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসাপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে এদের নাম জানা যায়নি। বেলাব থানার উপ-পরিদর্শক আহসান কবির জানান, ভৈরব থেকে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালগামী পিকআপটি (ঢাকা মেট্রো-ঠ-১১-২০০০) সকাল সাড়ে ১০টার দিকে বেলাব'র দড়িকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা সিলেটগামী বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রী বাসের সঙ্গে (ঢাকা মেট্রো-১১-০০৮৪) মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে পেছন থেকে আসা লাকী এক্সপ্রেস এর অপর একটি বাস (ঢাকা মেট্রো-জ-১১-০০৮১) দুর্ঘটনা কবলিত বাসকে সজোরে ধাক্কা দিলে পিকআপসহ রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে চারজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন পিকআপ ও বাসের আরও ২০ যাত্রী। উপ-পরিদর্শক জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৪ ঘ.