২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে বৃহস্পতিবার সকালে একটি ট্রেনের দুটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে বৃহস্পতিবার সকালে একটি ট্রেনের দুটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য স্থানের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছেন। সন্ধ্যা নাগাদ উদ্ধার কাজ শেষ হওয়া সাপেক্ষে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার খাইরুল আলম। তিনি জানান, রাজশাহীগামী ৫৬৬ ডাউন লোকাল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরই রেল স্টেশনের অদূরে আউটার সিগন্যালের কাছে আলিনগর এলাকায় মালবাহী দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি আলিনগর রেল ক্রসিং-এর কাছে এ ঘটনা ঘটায় মহানন্দা বাসস্ট্যান্ড থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত সড়কটি বন্ধ হয়ে গেছে। ঘটনার পর পরই আমনুরা রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে যান্ত্রিক বিভাগের লোকজন এসে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ শুরু করেছে বলে খাইরুল জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১৮ ঘ.