২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি মন্ত্রণালয়ের কাজ তদারকিতে বিশেষ সেল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করতে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এই সেলের নেতৃত্ব দেবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান। (সংশোধনীসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 05:34 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করতে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এই সেলের নেতৃত্ব দেবেন। (সংশোধনীসহ-১) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান। এই মন্ত্রণালয়ে অফিস করার জন্য সকাল ১০টার দিকে সেখানে পৌঁছান হাসিনা। এরপর তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে বিশেষ সেল গঠনের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "সব কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে করতে হবে। কোন দুর্নীতি সহ্য করা হবে না। দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।" বিদ্যুৎ নীতিমালা নবায়ন করা হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/কিউএইচ/এজে/জিএনএ/১১৩৩ ঘ.