২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নৌ বাহিনীর মিসাইল বোটে আগুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নৌ বাহিনীর একটি মিসাইল বোটে আগুন লেগে যায়। তবে নৌযানটিতে কোনপ্রকার গোলাবারুদ না থাকায় বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নৌ বাহিনীর একটি মিসাইল বোটে আগুন লেগে যায়। তবে নৌযানটিতে কোনপ্রকার গোলাবারুদ না থাকায় বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। মিসাইল বোটের ১৬ জন নৌ সেনা অক্ষত রয়েছেন। বন্দর রেডিও কন্ট্রোল কর্মকর্তা মো. ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহির্নোঙ্গরে টহল দেওয়ার সময় দুপুর ১২টির দিকে মিসাইল বোট বিএনএস 'দোর্দণ্ড'-তে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে বন্দরের ড্রেজিং জাহাজ 'খনক' বোটের পাশে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে পাইলট জাহাজ টি-১ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বোটের সেনাদের উদ্ধার করে। বাংলাদেশ নৌ বাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, নিয়মিত মেরামত শেষে নৌ বাহিনীর মিসাইল বোটটি পরীক্ষামূলক টহল দিচ্ছিল। এ কারণে বোটটিতে কোনপ্রকার গোলাবারুদ না থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। জাহাজের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/১৯১৬ঘ.