২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশও বহু দেশকে সাহায্য করতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সবসময়ই সাহায্য চাইবে তা ঠিক নয়, বাংলাদেশও বহু দেশকে সাহায্য করতে পারে, বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি। সোমবার ঢাকায় অবস্থানকারী কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকের পর নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ সবসময়ই সাহায্য চাইবে তা ঠিক নয়, বাংলাদেশও বহু দেশকে সাহায্য করতে পারে, বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি। সোমবার ঢাকায় অবস্থানকারী কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকের পর নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এমন নয় যে আমরা সবসময়ই উন্নয়ন কাজে অংশীদারদের কাছে সাহায্য চাইবো। আমরা শান্তিরক্ষায় অবদান রাখছি।" তিনি আফ্রিকায় বেসরকারি সংস্থার কার্যক্রমের কথাও উল্লেখ করেন। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ দীপু মনি বলেন, "আমরা বিশ্বের অনেক দেশকেই সাহায্য করতে পারি। সেই সামর্থ্য আমাদের আছে।" অন্যদিকে বাংলাদেশের দাতা ও উন্নয়ন কাজে অংশীদার দেশগুলো তাদের অর্থ সাহায্যের ধারা কমিয়ে দেবে না বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার বাংলাদেশে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করে যাবে যা উন্নয়ন তহবিল পাওয়ার একটি প্রধান শর্ত। বর্তমানে সারা বিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার ফলে অর্থ সাহায্যের পরিমাণ কমে যাবে কি না এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "না, আমি তা মনে করছি না। সাহায্য অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে।" ক ূটনৈতিক কোরের ডীন ও সুইস রাষ্ট্রদূত ডোরা র‌্যাপোল্ড সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। ব্রিটিশ হাই কমিশনার স্টেফান ইভানসও সাংবাদিকদের বলেন, "ব্রিটিশ সরকারও এদেশের নতুন সরকারের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।" বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এসকে/২১৩২ঘ.