২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন মাহবুবে আলম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলমকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হচ্ছে। আইনমন্ত্রী সোমবার তার নিয়োগ সংক্রান্ত নথির সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাহবুবে আলমের নিয়োগ প্রায় চূড়ান্ত। আমি তার নিয়োগ সংক্রান্ত কাগজে স্বাক্ষর করেছি। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষর হলেই চূড়ান্ত হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলমকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হচ্ছে। আইনমন্ত্রী সোমবার তার নিয়োগ সংক্রান্ত নথির সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাহবুবে আলমের নিয়োগ প্রায় চূড়ান্ত। আমি তার নিয়োগ সংক্রান্ত কাগজে স্বাক্ষর করেছি। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষর হলেই চূড়ান্ত হবে।" এর আগে দুপুরে পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমদ। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে দেখা করে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের বিষয়ে সালাউদ্দীন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অমিত তালুকদারকে বলেছিলেন, "সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের যে ট্রাডিশন (রীতি) রয়েছে, সে অনুযায়ীই আমি পদত্যাগপত্র দিয়েছি।" গত বছরের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। তার আগে ২০০৭ সালের ১৩ ফেব্র"য়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। মাহবুবে আলমের কর্মজীবন সিনিয়র অ্যাডভোকেট মাহাবুবে আলম ২০০৫-২০০৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ১৯৯৩-৯৪ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। মাহবুবে আলম ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তিনি সুপ্রিম কোর্টর সিনিয়র আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। আপিল বিভাগের আইনজীবী হন ১৯৮০ সালে। মাহবুবে আলম সিটি ল' কলেজ থেকে ১৯৭২ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরের বছর জানুয়ারি মাসে তিনি আইনজীবী হন। ১৯৭৫ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মান এবং একই বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এ জ্যেষ্ঠ আইনজীবী সাংবিধানিক আইনের ওপর ভারতের নয়াদিল্লি