২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হেলাল ও লোটাস কামাল দম্পতির জামিন

আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ শেখ হেলাল, তার স্ত্রী রূপা চৌধুরি এবং সাংসদ লোটাস কামালের স্ত্রী কাশমিরি কামাল ও মেয়ে কাসদি কামালকে জামিন দিয়েছে আদালত। সোমবার হাইকোর্টের দুইটি পৃথক বেঞ্চ পৃথক দুর্নীতি মামলায় তাদের জামিন মঞ্জুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ শেখ হেলাল, তার স্ত্রী রূপা চৌধুরি এবং সাংসদ লোটাস কামালের স্ত্রী কাশমিরি কামাল ও মেয়ে কাসদি কামালকে জামিন দিয়েছে আদালত। সোমবার হাইকোর্টের দুইটি পৃথক বেঞ্চ পৃথক দুর্নীতি মামলায় তাদের জামিন মঞ্জুর করে। বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও মো. আফজাল হোসেনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ অবৈধভাবে সম্পদ অর্জন এবং পৃথক একটি চাঁদাবাজির মামলায় শেখ হেলালকে তিন মাসের জামিন দেয়। নিম্ন আদালত তাকে ওই দুই মামলায় যথাক্রমে ১৩ বছর ও ৭ বছর কারাদণ্ড দেয়। এছাড়াও আদালত ওই দুই মামলার কার্যক্রম স্থগিত করেছে এবং মামলা প্রক্রিয়া কেন তুলে নেওয়া হবে না চার সপ্তাহের মধ্যে তার কারণ ব্যাখ্যা করার জন্য সরকারকে আদেশ দিয়েছে। একই বেঞ্চ রূপা চৌধুরিকে একটি ঘুষ নেওয়ার মামলায় দুই মাসের জামিন দিয়েছে। স্বামী শেখ হেলালকে অবৈধভাবে সম্পদ অর্জনে সহায়তা করার দায়ে এই মামলায় নিম্ন আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেয়। বিচারপতি মির্জা হোসেন হায়দার ও শামীম হাসনাইনকে নিয়ে গঠিত হাইকোর্টের অন্য একটি বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় কাশমিরি কামাল ও কাসদি কামালকে জামিন দেয়। আদালতে শেখ হেলাল ও তার স্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমীর উল ইসলাম এবং কাশমিরি ও কাসদি কামালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এসকে/২০৪৯ঘ.