২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাক চাপায় শিশু নিহত, তিন ঘণ্টা সড়ক অবরোধ

নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-বগুড়া মহাসড়কে রোববার দুপুরে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। দুপুর ১টার দিকে এ দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই প্রান্তে কয়েক'শ গাড়ি আটকা পড়ে। পরে বিকেল ৪টার দিকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যস্থতায় এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

নাটোর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-বগুড়া মহাসড়কে রোববার দুপুরে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। দুপুর ১টার দিকে এ দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই প্রান্তে কয়েক'শ গাড়ি আটকা পড়ে। পরে বিকেল ৪টার দিকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যস্থতায় এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। নিহত সিজান (৬) নাটোর সদর উপজেলার বাকশোর ঘাট এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। সে বন্দর আমতলায় তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সিংড়া থানার উপ-পরিদর্শক জামাত আলী জানান, দুপুর ১টার দিকে নাটোর থেকে একটি মিনি ট্রাক বগুড়া যাওয়ার পথে সিংড়া উপজেলার বন্দর আমতলায় সিজানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এ সময় সে রাস্তা পার হচ্ছিল। তিনি বলেন, "সিজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তিন ঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুদিকে কয়েকশ' যানবাহন আটকে পড়ে। পরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার মধ্যস্থতায় এলাকাবাসী অবরোধ তুলে নিলে বিকেল ৪টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।" বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪০ ঘ.