২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে শনিবার ভোরে তিনটি ছোরাসহ মনির হাসান ওরফে মানিক (২০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে শনিবার ভোরে তিনটি ছোরাসহ মনির হাসান ওরফে মানিক (২০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সিটি গেট এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে এক বাসযাত্রীকে। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মো. ইলতুৎমিশ সাংবাদিকদের জানান, ভোরে পাহাড়তলী এলাকার অলঙ্কার মোড়ের বাগদাদ কার্পেট কারখানার সামনে অভিযান চালিয়ে ছিনতাইকারী মানিককে গ্রেপ্তার করা হয়। সে ফরিদপুরের গোপালগঞ্জের মোকছেদ পুর থানার হেমায়েত হোসেনের ছেলে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এদিকে দুপুরে নগরীর সিটি গেট এলাকা থেকে লোকমান নামের এক বাসযাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২২০০ ঘ.