২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চারশ বস্তা সার আটক, গ্রেপ্তর ১

বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে শুক্রবার রাতে চারশ বস্তা ইউরিয়া সার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। এ সময় তিনটি ট্রলারও আটক করা হয়। গ্রেপ্তার করা হয় হাবিবুল্লাহ নামে একজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

বাগেরহাট, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে শুক্রবার রাতে চারশ বস্তা ইউরিয়া সার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। এ সময় তিনটি ট্রলারও আটক করা হয়। গ্রেপ্তার করা হয় হাবিবুল্লাহ নামে একজনকে। কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানান, নদীপথে মিয়ানমারে পাচারের জন্য উপজেলার পানগুছি নদীর সন্যাসীর মোহনায় এসব সার ট্রলারে বোঝাই করা হয়েছিল। শনিবার দুপুরে আটক সার মংলা শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। হাবিবুল্লাহকে (৪০) মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার চান মিঞার ছেলে। মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট লোকমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিয়মিত টহলের সময় কোস্টগার্ডের একটি দল সন্যাসীর মোহনায় তিনটি ট্রলারে তল্লাশি চালায়। ট্রলারগুলো থেকে চারশ বস্তা ইউরিয়া সার উদ্ধার এবং হাবিবুল্লাহ নামে এক পাচারকারীকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়। তিনি জানান, হাবিবুল্লাহ জিজ্ঞাসাবাদে বলেছেন- তারা এফ. বি আব্দুল জব্বার নামের একটি ট্রলার নিয়ে শুক্রবার চট্টগ্রাম থেকে মোড়েলগঞ্জ এলাকায় আসেন। এখানে স্থানীয় পাচারকারীদের সহযোগিতায় তারা নদীপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে এসব ইউরিয়া সার ট্রলারে বোঝাই করছিলেন। কোস্টগার্ড কর্মকর্তা বলেন, "আটক সারের বস্তার গায়ে বাংলাদেশ ও চীনের সিল রয়েছে। ট্রলার ও সারের আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লাখ টাকা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৯ ঘ.