২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরপুরে ঠিকাদারের ৬ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মীরপুরে বুধবার সন্ত্রাসীরা গুলি করে এক ঠিকাদারের কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। বেলা সাড়ে ১২টার দিকে মীরপুর ১০ নম্বর গোল চক্করের কাছে ন্যাশনাল ব্যাংকের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে ঠিকাদার কাজি ফয়েজ আহমেদ আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা ,জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মীরপুরে বুধবার সন্ত্রাসীরা গুলি করে এক ঠিকাদারের কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। বেলা সাড়ে ১২টার দিকে মীরপুর ১০ নম্বর গোল চক্করের কাছে ন্যাশনাল ব্যাংকের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে ঠিকাদার কাজি ফয়েজ আহমেদ আহত হন। ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ন্যাশনাল ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে তিনি পল্লবীর বাসায় যাওয়ার সময় ব্যাংকের সামনেই ৪টি মোটর সাইকেলে আসা সন্ত্রাসীরা তার টাকার ব্যাগ ধরে টানা হ্যাঁচড়া করে। বাধা দিলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি করে এবং বোমা ফাটায়। একটি গুলি ডান ঊরুতে বিদ্ধ হলে তিনি পড়ে যান আর এ সুযোগে সন্ত্রাসীরা তার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। মীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ তথ্য তাদের কাছে এসেছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে মহিউদ্দিন আহমেদ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তির সঙ্গে থানার একজন পুলিশ কর্মকর্তা কথা বলেছেন। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এলএইচ/এসকে/১৯০১ঘ.