২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় আরো দুই বাংলাদেশী অপরাধী গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পুলিশ মঙ্গলবার আরো দুজন বাংলাদেশী অপরাধীকে গ্রেপ্তার করেছে। এরাও সাবেক আওয়ামী লীগ সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী। জানাচ্ছেন সিএনএন-আইবিএন ন্যাশনাল অ্যাফেয়ার্স করেসপন্ডেন্ট সুমন কে চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 07:48 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

সুুমন কে চক্রবর্তী, চিফ ন্যাশনাল করেসপণ্ডেন্ট সিএনএন-আইবিএন নয়াদিল্লি, ৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পুলিশ মঙ্গলবার আরো দুজন বাংলাদেশী অপরাধীকে গ্রেপ্তার করেছে। এরাও সাবেক আওয়ামী লীগ সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামী। পুলিশের ডেপুটি কমিশনার (গোয়েন্দা বিভাগ) জাভেদ শামীম বলেছেন, কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স মুজিবুর রহমান ওরফে আইয়ুব মণ্ডল ও তার ভাই মশিউর রহমান ওরফে রাসেলকে আটক করে। তাদের কাছ থেকে ২০ হাজার জাল ও ২ লাখ ২৫ হাজার আসল ভারতীয় রুপি উদ্ধার করা হয়। অন্য কোনো অভিযোগ না থাকায় তাদের বিরুদ্ধে জাল টাকা রাখার অভিযোগ দায়ের করা হয়েছে। পুুলিশ বলছে তারা গত বছর ত্রিপুরার রাজধানী আগরতলায় গ্রেপ্তার হওয়া মামুন মিয়া ওরফে কালা মামুনের ভাই। মামুন টাকা জালকারী চক্র চালাতো ও চাঁদাবাজি করতো। ত্রিপুরার বাম ফ্রন্ট সরকারের মন্ত্রী শহীদ চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক ছিল বলে অভিযোগ আছে। এ অভিযোগ ওঠায় সরকার থেকে পদত্যাগ করতে হয় ওই মন্ত্রীকে। পশ্চিমবঙ্গের পুলিশ সোমবার একই মামলার আরো তিন দণ্ডপ্রাপ্ত আসামীকে আটক করে। জনপ্রিয় স্থানীয় রাজনীতিক আহসান উল্লাহ মাস্টার ২০০৪ সালের ৭ মে ঢাকার অদূরে টঙ্গিতে খুন হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে০১৩৬ঘ.