২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আ. লীগের দু'গ্র"পের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ২

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গো-হাটার একটি পুকুরের দখল নিয়ে রোববার বিকেলে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সোমবার পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

নাটোর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গো-হাটার একটি পুকুরের দখল নিয়ে রোববার বিকেলে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সোমবার পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। আহতদের মধ্যে রয়েছেন- আনোয়ার (২৭), রিকো (২৬), সানা (৩৫) ও কাবুল (২৬)। বাকিদের নাম জানা যায়নি। কয়েকজনকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত আনোয়ার ও রিকোকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মধুবাড়ি গ্রামের আলী হোসেনের ছেলে কাবুল (২৬) এবং চানপুর গ্রামের মফিল উদ্দিনের ছেলে সানাউল্লা সানা (৩৫)। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম খান জানান, রোববার বিকেলে গোপালপুর গো-হাটার পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাইফুল ও শাজাহান গ্র"পের মধ্যে রেলগেট এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় গ্র"পের আনোয়ার, রিকো, সানা ও কাবুলসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় গোপালপুর ডিগ্রি কলেজ মোড়ের আবুল হোসেন ও ফরজ আলীর দোকানে হামলা চালিয়ে দু'টি টেলিভিশনসহ আসবাবপত্র ভাঙচূর হয়। আহতদের লালপুর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। ওসি নজরুল আরও জানান, এ ঘটনায় শাজাহান গ্র"পের সানাউল্লাহ বাদী হয়ে থানা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামসহ নয় জনের বিরুদ্ধে এবং অপর পক্ষের আহত আনোয়ারের বাবা আব্দুল গফুর বাদী হয়ে শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তিনি বলেন, "লালপুর থানা পুলিশ কাবুল ও সানাউল্লা সানাকে গ্রেপ্তার করেছে।" গ্রেপ্তারকৃত আহত সানাউল্লাহ সানা পুলিশ হেফাজতে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। সোমবার নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৯ ঘ.