ঝিনাইদহ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের অভিযোগে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা শীদুজ্জামান বেল্টুর বিরুদ্ধে রোববার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলি গাজী রাতে ঝিনাইদহ সদর থানায় এ মামলা দায়ের করেন।
এজাহারের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, শহীদুজ্জামান বেল্টু দুদকে দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে ১৫ লাখ ৬৯ হাজার ৪৭৪ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩১৫ ঘ.
bdnews24