২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর পূর্ব রামপুরার মোল্লাবাড়ি এলাকা থেকে রোববার পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৬ রাউন্ডগুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা জানুয়ারী ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্ব রামপুরার মোল্লাবাড়ি এলাকা থেকে রোববার পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৬ রাউন্ডগুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল (১৮), সুমন (১৮), জহির (২২), সোহাগ (২১) ও বিল্লাল (২০)। পুলিশ বলছে, এরা সবাই শাহজাদা গ্র"পের সদস্য। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। মতিঝিল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকারী কমিশনার পঙ্কজ চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব রামপুরার মোল্লাবাড়ি এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে। সোহাগের কাছ থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। গত ৩১ ডিসেম্বর ভোরে পূর্ব রামপুরায় সাইফুল ইসলাম (২১) ও গিলবার্ট গোমেজ (৪০) নামের দুই ব্যক্তিকে হত্যার ঘটনার তদন্তর সূত্র ধরে এই অভিযান চালানো হয়। খিলগাঁও থানার উপপরিদর্শক ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের প্রত্যেকের নামে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২২১৫ ঘ.