২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি হলে পুলিশের তল্লাশী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়টি হলে শুক্রবার রাতে তল্লাশী চালিয়েছে পুলিশ। তবে অভিযানে কোনো অস্ত্র উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা যায়নি। রাত সোয়া ১১টার দিকে সূর্যসেন ও জিয়াউর রহমান হলে অভিযান শুরু হয়। এরপর জসিউমউদ্দিন হল, জহুরুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এফ রহমান হল, মহসিন হল, সলিমুল্ল মুসলিম হল, জগন্নাথ হলেও অভিযান চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 06:30 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা জানুয়ারী ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়টি হলে শুক্রবার রাতে তল্লাশী চালিয়েছে পুলিশ। তবে অভিযানে কোনো অস্ত্র উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা যায়নি। রাত সোয়া ১১টার দিকে সূর্যসেন ও জিয়াউর রহমান হলে অভিযান শুরু হয়। এরপর জসিউমউদ্দিন হল, জহুরুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এফ রহমান হল, মহসিন হল, সলিমুল্ল মুসলিম হল, জগন্নাথ হলেও অভিযান চলে। নির্বাচন পরবর্তী সময়ে হলের দখল নিয়ে উত্তেজনা সৃষ্টির পরিপ্রেক্ষিতে এ অভিযান চালায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েকদিনের ঘটনায় পুলিশ প্রশাসন মনে করেছে, হলগুলোতে তল্লাশী চালানো উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা নিয়ে রাত সাড়ে ১১টার দিকে তারা তল্লাশী শুরু করে। বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মর্তুজা অন্তু জানান, রাত ১১টা থেকেই পুলিশ চারদিক থেকে বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে। ক্যাম্পাসেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে জিয়া ও সূর্যসেন হলে তল্লাশীর মাধ্যমে অভিযান শুরু হয়। রাত সোয়া ১টার দিকে অভিযান শেষ করে খালি হাতে ফিরে যায় পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "কিছু তথ্যের ভিত্তিতে আমরা তল্লাশি চালিয়েছিলাম। কিন্তু কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।" গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হওয়ার পর হলগুলোর দখল নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের বিরোধ চরমে ওঠে। জিয়া হল থেকে বৃহস্পতিবার ১০টি ককটেল উদ্ধার করা হয়। সে সময় ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রদল অভিযোগ করেছে, ছাত্রলীগের কর্মীরা তাদের কর্মীদের কক্ষ থেকে বের করে দিয়ে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/জেএফ/জেকে/০১৩০ ঘ.