২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেনেডসহ গ্রেপ্তার হওয়া দুই জঙ্গি সাতদিনের রিমান্ডে

চট্টগ্রামে গ্রেনেডসহ আটক সন্দেহভাজন দুই জামায়াতুল মুজাহিদীন (জেএমবি) জঙ্গিকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ খোরশেদ আলম (৪৫) ও মো. মাসুম নামে ওই দুইজনকে (৩০) মহানগর ম্যাজিস্ট্রেট আবদুল হান্নানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামে গ্রেনেডসহ আটক সন্দেহভাজন দুই জামায়াতুল মুজাহিদীন (জেএমবি) জঙ্গিকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ খোরশেদ আলম (৪৫) ও মো. মাসুম নামে ওই দুইজনকে (৩০) মহানগর ম্যাজিস্ট্রেট আবদুল হান্নানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক পুলক বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই জঙ্গিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। র‌্যাব সদস্যরা গত মঙ্গলবার বিকালে নগরীর টেরী বাজার এলাকার জামান ম্যানসনের চতুর্থ তলার একটি মেস থেকে ২৮টি হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ জঙ্গি ইসলামী বই, ক্যাসেট ও গ্রেনেড তৈরির কাজে ব্যবহৃত তার ও সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করে। পুলক বড়