২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনের প্রচারণা শুরু

২০০৯ সালকে স্থানীয় সরকার নির্বাচনের বছর হিসাবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। বৃহস্পতিবার সিইসি সাংবাদিকদের বলেন, ''উপজেলা নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে বছরের শুরুতে। নির্বাচন হচ্ছে ২২ জানুয়ারি। এরপর পর্যায়ক্রমে ঢাকা সিটি করপোরেশন, তিন শতাধিক পৌরসভা নির্বাচন এবং সাড়ে ৫ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এ বছরটিই হবে নির্বাচনের।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---২০০৯ সালকে স্থানীয় সরকার নির্বাচনের বছর হিসাবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। বৃহস্পতিবার সিইসি সাংবাদিকদের বলেন, ''উপজেলা নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে বছরের শুরুতে। নির্বাচন হচ্ছে ২২ জানুয়ারি। এরপর পর্যায়ক্রমে ঢাকা সিটি করপোরেশন, তিন শতাধিক পৌরসভা নির্বাচন এবং সাড়ে ৫ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এ বছরটিই হবে নির্বাচনের।'' ইতোমধ্যে আসন্ন তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের ১৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, ''মনোনয়ন প্রত্যাহারের পরদিন বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। এখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে ২০ জানুয়ারি মধ্যরাত পর্যন্তচলতে পারবে।'' এর আগে বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে দেশের ৪৮১টি উপজেলা পরিষদে চূড়ান্ত প্রার্থী দাঁড়ায় ৮,১৩১। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৮৭৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯৩৬ জন প্রার্থী রয়েছেন। মো. আব্দুল বাতেন জানান, মনোনয়ন প্রত্যাহারের পর ২ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান এবং ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন