২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে এসআই নিহত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বুধবার রাতে ট্রাকের ধাক্কায় পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহত এসআই হলেন- সৈয়দ শফিকুর হুদা। তার বাড়ি বগুড়া সদরের তেলিহারা গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 10:52 AM

দিনাজপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বুধবার রাতে ট্রাকের ধাক্কায় পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহত এসআই হলেন- সৈয়দ শফিকুর হুদা। তার বাড়ি বগুড়া সদরের তেলিহারা গ্রামে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বুধবার রাত সোয়া ১১টায় পঞ্চগড়-দিনাজপুর সড়কের বীরগঞ্জ উপজেলার দলুয়ায় দায়িত্বরত অবস্থায় রাস্তা পার হওয়ার সময় পর পর দুটি ট্রাক শফিকুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জানান, পুলিশ ট্রাক দুটি এবং একজন চালককে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪১ ঘ.