২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার ধুনট উপজেলার মাজবাড়ী গ্রামে বুধবার রাতে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ী গ্রামের মজিবর রহমান পাইকাড়ের ছেলে লাল মিয়া (৪৫) ও কালাচাঁদ পাইকার (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 10:52 AM

বগুড়া, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার ধুনট উপজেলার মাজবাড়ী গ্রামে বুধবার রাতে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- উপজেলার নিমগাছি ইউনিয়নের মাজবাড়ী গ্রামের মজিবর রহমান পাইকাড়ের ছেলে লাল মিয়া (৪৫) ও কালাচাঁদ পাইকার (৪০)। বৃহস্পতিবার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআই নুরুন্নবী তারেক দাবি করেন, লাল মিয়া ও কালাচাঁদ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন। প্রতিপক্ষ রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের খুন করে থাকতে পারে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার রাত আনুমানিক ৮টায় সোনাহাটি বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই লাল মিয়া মারা যান। বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসাপাতলে মারা গেছেন কালাচাঁদ। ওসি বলেন, চাচা হাবিবুর রহমান পাইকাড়ের সঙ্গে তাদের জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। সেই বিরোধের জের ধরে তারা খুন হয়েছে বলে পুলিশের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৪ ঘ.